মাইক্রোবাস চাপায় প্রাণ গেলো চবি শিক্ষকের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:30 AM , September 3, 2022 চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে মাইক্রোবাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন (৪১) প্রাণ হারিয়েছেন।শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গুরুতর আহতবস্থায় শিক্ষক আফতাব হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাস চালককে আটক করেছে। শেয়ার চট্টগ্রামবিষয়: