জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু’র শ্রদ্ধা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:11 PM , August 30, 2022 সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এসময় শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ডেপুটি স্পিকার সকাল ১০টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন।সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এর আগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।শ্রদ্ধা নিবেদনের পর শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংসদে কথা বলতে সকল দলের সদস্যরা সমান অধিকার পাচ্ছেন, স্পিকারের কাজ সংসদে যে বিরোধী দলেই আসুক সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা।তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরে সংসদ চলাকালীন অবস্থায় সকল সংসদ সদস্যদের মতামত ব্যক্ত করার সুযোগটা সংবিধান ও কার্যপ্রণালীবিধি মোতাবেক দিবো। এই দায়িত্ব পালনের জন্য আমি শপথ নিয়েছি এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাইকে নিয়েই আমি সংসদ পরিচালনা করবো।এসময় ডেপুটি স্পিকারের সাথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সংসদ সদস্য বাসন্তি চাকমা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন, পাবনার বেড়া পৌর সভার মেয়র এ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: