প্রধান বন সংরক্ষক আমীর হোসাইনকে হাইকোর্টে তলব নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:34 PM , August 25, 2022 আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে হাইকোর্ট তলব করেছেন। আগামী ২৮ আগস্ট তাকে সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ অমান্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. দেওয়ান এম আবু ওবাঈদ হোসেন (সেতু)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।এর আগে সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পক্ষে হাইকোর্ট আদেশ দেন। তবে সে আদেশ প্রতিপালন না করায় প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়। শেয়ার আইন-আদালতবিষয়: