শোক দিবসে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:48 PM , August 14, 2022 ধানমণ্ডিতে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।রোববার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে ধানমণ্ডিতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।তিনি বলেন, ‘‘প্রকট ঝুঁকি মাথায় রেখেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হবে বিশেষ নিরাপত্তা বলয়। তবে দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।’’ শেয়ার জাতীয়বিষয়: