যুক্তরাষ্ট্রে যেতে পারবেন আইজিপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:42 PM , August 8, 2022 পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আশা করছি, কোনো অসুবিধা না হলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে পারবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।সোমবার (৮ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৮ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে আইজিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: