দেশে ফিরছেন রওশন এরশাদ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:27 PM , June 27, 2022 ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার (২৭ জুন) দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।রোববার (২৬ জুন) রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।এ সময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থান করা পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদও দেশে ফিরবেন।তবে আগামী ৪ জুলাই রুটিন চেক-আপের লক্ষ্যে আবারও ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রওশন এরশাদ। শেয়ার রাজনীতিবিষয়: