পদ্মা সেতুতে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:18 PM , June 26, 2022 পদ্মাসেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে।রোববার (২৬ জুন) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।ঢাকা মেডিকেল সূত্রে তাদের দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দু’জন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও রক্তের ছোপ।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সে সময় জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান, আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিকি চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শেয়ার সারা দেশবিষয়: