পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানাল পাকিস্তান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:28 PM , June 24, 2022 বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।শুক্রবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি।চিঠিতে শেহবাজ শরীফ বলেন, আমি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পূর্ণ হওয়ায় আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী প্রতীক। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই, স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।তিনি আরও বলেন, এই সুযোগে আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সেই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের দীর্ঘস্থায়ী উন্নতি ও সমৃদ্ধির জন্য আমি পাকিস্তানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুগ্রহ করে আমার এই অভিনন্দন সর্বোচ্চ বিবেচনায় গ্রহণ করুন।প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৬ জুন) থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। শেয়ার বাংলাদেশবিষয়: