আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাভারে র‌্যালি, আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রকাশিত: 8:48 PM , June 23, 2022

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাভারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন নেতাকর্মীরা।
র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

এর আগে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দরা । পরে উপজেলার হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।

Loading