যেভাবে হবে ঘাটতি পূরণ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , জুন ৯, ২০২২

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণে কয়েকটি খাত থেকে অর্থ নেবে সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার নতুন অর্থবছরের জন্য আয়-ব্যয়ের যে ফর্দ জাতীয় সংসদে উত্থান করেছেন সেখানে ঘাটতি মোকাবেলার পরিকল্পনাও তুলে ধরেছেন।

নতুন অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যেখানে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।

জানান, এই ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে এক লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া সঞ্চয়পত্র থেকে ঋণ ৩৫ হাজার কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে পাঁচ হাজার এক কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকার।

এর আগে চলতি অর্থবছরে অতিমাত্রায় সুদ পরিশোধ ও ঋণের লাগাম টানতে সঞ্চয়পত্রে নানা শর্ত জুড়ে দিয়েছে সরকার। চলতি অর্থবছরের প্রথম (জুলাই-এপ্রিল) ১০ মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ অর্ধেকে নেমে এসেছে। তারপরও বিক্রির লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে। বিশাল অঙ্কের ঘাটতি বাজেটের অর্থ সংস্থানে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Loading