রামগড় পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 10:57 PM , April 24, 2022

খাগড়াছড়ির রামগড় পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) বিকেলে রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল। এতে রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মোঃ আব্দুল হক, কোর্ট মসজিদে খতিব আকতার হোসাইন জিহাদি,থানা মসজিদের খতিব ধর্মীয় অনুশাসনের নিয়মনীতির উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান,রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের,পৌর কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্য ধর্মীয় প্রতিনিধি ও সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

Loading