ধামরাইয়ে কালামপুর আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 10:41 AM , April 24, 2022

 

ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গত শনিবার ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হয়েছে।

এ অনুষ্ঠানে সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা এবং ধামরাইয়ের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন বিএনপির শাসনামলে ধামরাইয়ে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। যা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলেই হয়েছে।এসময় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড,সোহানা জেসমিন মুক্তা ,বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন,কালামপুর বাজার কমিটির সভাপতি রবিউল করিমসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Loading