রজমানের প্রথম জুমাতে সিলেটে মসজিদে মসজিদে মুসল্লীদের ঢল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:39 PM , April 8, 2022 পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের ব্যাপক সমাগম ঘটেছিল সিলেট নগরীর সবকটি মসজিদে। আজ শুক্রবার (৮এপ্রিল) জুমার নামাজের সময় নগরীর শাহজালাল, শাহপরান, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদ সহ নগরীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে এমন দৃশ্য ছিল মুসল্লীদের। প্রতিটি মসজিদে খুৎবা পূর্ব বয়ান হয় রমজানের মোবারক তুলে ধরে। অনেক মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় রাস্তায় নামাজ পড়তে হয় মুসল্লীদের। নামাজের পর মুনাজাতে বিনীতভাবে মুসল্লীরা কামনা করেন আল্লাহর সন্তুষ্টি। এসময় মহান আল্লাহর দরবারে ক্ষমার প্রার্থনা করেন মুসল্লীরা। শেয়ার সারা দেশবিষয়: