ফোর এইচ গ্রুপের পরিচালক মামুনুর রশীদের পাঁচ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , মার্চ ২২, ২০২২

ঋণ নিয়ে পরিশোধ না করায় মের্সাস চৌধুরী এন্ড কোম্পানির প্রোপাইটার এবং ফোর এইচ গ্রুপের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও মোঃ নুরনবীকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

আজ সোমবার (২১শে মার্চ) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিঃ সিডিএ এভিনিউ শাখার ৫৮ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার ৪৮৩ টাকার দাবিতে মামলাটি করা হয়। অর্থঋণ জারি মামলা নম্বর ২৮৬/২১ । মামলা দায়ের ২০২১ সালের ৫ই অক্টোবর । অর্ঋখণ আদালত থেকে সমন জারির পরও আদালতের নির্দেশে ব্যাংকের টাকা পরিশোধ না করার ব্যাংকের আবেদনের পেক্ষিতে আদালত একতরফা রায় প্রদান করেন। দুই ব্যবসায়ী ৫ মাসের কারাদন্ডের আদেশ দেন।

কারাদণ্ড ও আদেশ কার্যকর করার জন্য আইজিপি বিশেষ শাখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, মিউচুয়াল ব্যাংক সিডিএ এভিনিউ শাখার ঋণখেলাপি মামলায় মামিনুর রশিদ চৌধুরী ও মোঃনুরনবীকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।মামুনুর রশীদ পলাতক রয়েছেন।

Loading