ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২২

 

 

সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মালেকের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশুদিবস পালন হলো আজ বৃহস্পতিবার বিকেলে মুন্নু কমিউনিটি সেন্টারে। এ সময় শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত উঠে কমিউনিটি সেন্টারে। । এতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
প্রথমে উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আওয়ামীলীগের কৃষকলীগের সাধারণ সম্পাদক আ: গনি, আইন বিষয়ক সম্পাদক তারেক রহমান, ঢাকা জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম, মাহতাব হোসেন, সোমভাগ ইউপি সাবেক চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগের নেতা নরুল ইসলাম, পৌরয়ুবলীগের সভাপতি আমিনুর ইসলাম, ছাত্রলীগের নেতা হাবিব প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

Loading