আমার গ্রাম আমারশহর’ বাস্তবায়নে ইউপি মেম্বারদের গুরুত্ব অপরিসীম-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , মার্চ ১৫, ২০২২ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ ”আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে তৃণমূলে ইউনিয়ন পরিষদ মেম্বারদের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি ।সোমবার (১৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ ”আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি সদস্যদের করনীয় শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।এসময় তিনি আরো বলেন, করোনার সময় সবাই ঘরে থাকলেও মেম্বারদের ঘরে বসে থাকার সুযোগ ছিল না। আমার মতে, প্রত্যক্ষভাবে গ্রামের মানুষের সেবা দেন মেম্বাররা। সাধারণ মানুষের দোরগোড়ায় থাকেন তারা।মন্ত্রী আরো বলেন ইউনিয়ন পরিষদের মেম্বারগগকে যে ভাতা দেওয়া হয়, তা সম্মানজনক নয়। ভাতা দ্বিগুণ নয়, তার চেয়েও বেশি বাড়ানো দরকার। তবে সেজন্য মেম্বারদের নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। ঠিকমতো ট্যাক্স আদায় করতে হবে। ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে হবে।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি ও হুইপ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা এম.পি । কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল (অব:) আবু তাহের এন.ডি.ইউ পিএসসি । বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ । বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল ও সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের মেম্বার গণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: