পার্বতীপুরে শিক্ষক সমিতির অফিস উদ্বোধন

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৭, ২০২২

পার্বতীপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিক্ষক সমিতির, পার্বতীপুর উপজেলা শাখা অফিসের এর শুভ উদ্বোধন হয়।

 

উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, মোঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ, আমিরুল মোমেনীন মোমিন, ভাইস চেয়ারম্যান, পার্বতীপুর উপজেলা পরিষদ, মোঃ মোশাররফ হোসেন সমাজ, সভাপতি, পৌর আওয়ামী লীগ, পার্বতীপুর।

 

সভাপতিত্ব করেন পার্বতীপুর শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু এহিয়া কুসুম। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ

Loading