করোনায় একদিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত ৮৬৪ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৭, ২০২২ করোনায় গেল ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন। শেয়ার বাংলাদেশবিষয়: