পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২২ পার্বতীপুরে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাপটপ এন্ড ডেক্সটপ কম্পিউটার ফুটবল টূর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন খালিদ মাহমুদ চৌধুরী (সংসদ সদস্য,দিনাজপুর-২) মাননীয় নৌ প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক সভাপতি পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর, মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা শাখা,আমিরুল মোমিনীন মোমিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর সহ আরো অনেকে।ফাইনাল খেলায় অংশ নেয় পার্বতীপুর বনাম চিরিরবন্দর। খেলায় ট্রাইবেকারে ৩-৪ গোলে জয় লাভ করে চিরিরবন্দর। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেয়ার সারা দেশবিষয়: