নতুন সিইসি হাবিবুল আউয়াল

প্রকাশিত: 6:02 PM , February 26, 2022

সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার নতুন সিইসি এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

নতুন এই নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

Loading