বিরুলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভায় ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২২

সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে পরিষদের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম মন্ডল। (ভিডিও ক্লিপ)

অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ফুলের গালিচা বিছিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য পর্বে নবনির্বাচিত চেয়ারম্যান এর মাধ্যমে তার মেম্বার এবং এলাকাবাসী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের কাছে ইউনিয়ন এর উন্নয়নের জন্য কিছু দাবি পেশ করেন। পরে প্রতিমন্ত্রী তার বক্তব্যে ইউনিয়নের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ ইউনিয়ন এর রাস্তা, কবরস্থান এবং স্কুল-কলেজ তৈরী করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে এবং দেশের জনগণ ভালো থাকবে। তাই সকলকে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
এসময় পরিষদের সচিব, নবনির্বাচিত সদস্য/সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Loading