ধামরাইয়ে সুচিকিৎসার জন্য দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২২

 

আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়ার পরিচালনায় সুচিকিৎসার জন্য দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প আজ বুধবার ধামরাই বাজার আবীর কনসালটেশন সেন্টারে আয়োজন করা হয়।
এতে চিকিৎসা সেবায় ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়া, ডা: মাজেদুল ইললাম খান ও ডা: শারমিন আক্তার কেয়া । সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে ২৫০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পাপিয়া ফার্মাসীর পরিচালক ফরিদ উদ্দিন ও আবীর কনসালটেশন সেন্টার প্যাথলজির পরিচালক জসিম উদ্দিন প্রমুখ।

 

Loading