নেত্রকোণায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 3:16 PM , January 27, 2022

নেত্রকোনায় চাল কল শ্রমিকসহ এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি উদ্যোগে সদর উপজেলার পারলা ঢাকা বাসস্ট্যান্ড ১০০ শ্রমিক পরিবারকে শীত বস্ত্র দেয়া হয়।

বুধবার বিকালে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এফবিসিআই’র পরিচালক হুমায়ুন রশীদ খান পাঠান রুমেল, জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি সভাপতি এইচ আর খান পাঠান সাখি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুজিবুল হীরা, ছাত্রলীগের জেলা সভাপতি রবিউল আওয়াল শাওনসহ জেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ।

জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি সভাপতি এইচ আর খান পাঠান সাখি জানান, নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ১৫ শ চাল কল শ্রমিকের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।

 

Loading