নেত্রকোণায় বছরের প্রথম দিনে বই উৎসব এর শুভ উদ্বোধন সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 3:47 PM , January 1, 2022 ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই নেত্রকোণায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে।জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৫ লাখ ৬৭ হাজার ৭২৪ শিক্ষার্থীর মাঝে ৪৬ লখ ৮৪ হাজার ৮২৪ বই বিতরণ করা হবে।শনিবার সকালে শহরের সাতপাই নেত্রকোণা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।জেলা শিক্ষা কর্মকর্তাগণ জানান, প্রাথমিকের বরাদ্দের ৯২ শতাংশ ও মাধ্যমিকে বরাদ্দের ৭৫ শতাংশ বই জেলায় এসে পৌঁছেছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন তারা। শেয়ার অন্যান্যবিষয়: