চট্টগ্রামে ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:25 PM , December 31, 2021 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এদিনও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৩১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।নতুন আক্রান্ত ১৩ জন মহানগর এলাকার ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৩৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৬৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৭০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।————— চট্টগ্রাম ব্যুরো শেয়ার চট্টগ্রামবিষয়: