পদ্মা সেতুতে যান চলবে আগমী জুনে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , নভেম্বর ২২, ২০২১ ??????????????????????????????????????????????????মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী বছর (২০২২ সাল) ৩০ জুন বা এর কাছাকাছি কোনও সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পদ্মা সেতুর ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন বা তার আশপাশের সময়ে যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে।”মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, “এটা একটা স্পেশাল ভাষণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সেটা মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখে এ ভাষণ হবে।” শেয়ার জাতীয়বিষয়: