সংসদে সরকারি ঋণ বিল ২০২১ উত্থাপন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:03 PM , November 16, 2021 পাবলিক এক্ট ১৯৪৪ রহিত করে সংশোধনসহ পুনঃপ্রণয়নের জন্য সংসদে সরকারি ঋণ বিল- ২০২১ উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল বিলটি উত্থাপন করেন।বিলে সরকারি ঋণ সংগ্রহ, রাষ্ট্রীয় গ্যারান্টি ও কাউন্টার গ্যারান্টি, সরকারি ঋণ অফিস, সরকারি ডিপোজিটরি স্থাপন, সরকারি সিকিউরিটি হস্তান্তর, এই সিকিউরিটি হস্তান্তরে দায়বদ্ধতা, ট্রাস্টের নোটিশ, ইস্যূ করা সার্টিফিকেটের অর্থ প্রদান, সরকারি সিকিউরিটির রূপান্তর, পুর্নগঠন, বিভাজন ও পুনঃইস্যূ, বিধি, আদেশ, নির্দেশনা, গাইডলাইন ও পরিপত্র জারির ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছপরীক্ষা-নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতি প্রেরণ করা হয়।এ দিকে বিলটি উত্থাপনের পর্যায়ে জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি উত্থাপন করলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।সূত্র : বাসস শেয়ার জাতীয়বিষয়: