আশুলিয়া ইউনিয়ন আ.লীগের সা. সম্পাদককে অপসারণের দাবিতে কর্মীদের মানববন্ধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:15 PM , October 3, 2021 Exif_JPEG_420আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকারকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। (ভিডিও) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জামায়াত শিবিরের সাথে মিশে আশুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর এর নামে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ রোববার ৩ অক্টোবর দুপুরে আশুলিয়ার আনোয়ার জং সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন আমজাদ সরকার জামাত শিবিরকে সাথে নিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তা অত্যন্ত জঘন্যতম ও ঘৃণিত কাজ। আশুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর সহ দলীয় নেতা কর্মীদের নামে দীর্ঘদিন যাবত ধরে চালিয়ে আসা অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র আজ জাতির সামনে উন্মোচিত হয়েছে। তাদের ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস হয়েছে। তার ষড়যন্ত্রের নীলনকশা আর বাস্তবায়ন হবেনা, আমরা আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্ধ তাকে সফল হতে দেবোনা। আমরা দল থেকে তাকে বহিষ্কার ও গ্রেফতারের দাবী জানাচ্ছি।বক্তারা আরো বলেন হাইব্রিড নেতা আমজাদ হোসেন সরকার আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও কোনদিন তিনি দলের কোন কার্যক্রমে অংশগ্রহণ করেনি, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে যোগাযোগ করেনি এমনকি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি চিনেনও না। তিনি হলেন ফটোশেসন নেতা। সাভার আশুলিয়ার কোথাও প্রোগ্রাম হলে ছুটে গিয়ে সুযোগ বুঝে সেলফি তুলে ফেইজবুকে ভাইরাল করে। সে মুলত জামাত শিবিরের আশ্রয়দাতা আমরা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের কাছে জুর দাবী জানাই আওয়ামী লীগের দুশমন আমজাদ সরকারকে যেন দল থেকে বহিষ্কার করে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও হেফাজত নেতা মাসুদ মোস্তফার মধ্যে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর এর এডিট করা ছবি ছড়িয়ে দেয়ার গোপন কথোপকথনের ফোনালাপ ফাঁস হওয়ার পর ক্ষোভে ফুসকে উঠে আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ চেয়ারম্যান ভক্তরা। সংগঠনের পক্ষ থেকে রোববারে ডাক দেয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের । শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদককে অপসারণের দাবিতে দলীয় কর্মীদের মানববন্ধন