কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি

প্রকাশিত: 10:49 PM , September 28, 2021

কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিক্ষক ক্লাবে উপাচার্য ড.একিউএম মাহবুবের নেতৃত্বে কেক কাটার আয়োজন করা হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে সকল শিক্ষককে নিয়ে কেক কেটে উদযাপন করি।

Loading