দেখে নিন এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত: 2:39 PM , September 27, 2021

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার।

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে সোমবার (২৭ সেপ্টেম্বর) তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এখানে ক্লিক করে- দেখে নিন পরীক্ষার সময়সূচি

অপরদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে তা শেষ হবে ২৩ নভেম্বর।

সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা দুটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়, যার অপেক্ষায় ছিল প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী।

এর আগে ১৪ নভেম্বর থেকে এসএসসি সমমানের দাখিল পরীক্ষা শুরুর সময়সূচি প্রকাশ করেছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Loading