ধামরাইয়ে মা’কে মারধর করায় ছেলের বিরুদ্ধে মামলা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 12:22 PM , September 21, 2021 ঢাকার ধামরাইয়ে গর্ভধারিণী মা’কে মারধর করায় আপন ছেলের বিরুদ্ধে থানায় মামলা করার পর নিরাপত্তা চেয়ে আরও একটি সাধারণ ডাইরী করেছেন জাহানার আক্তার নামের ৭০ বছরের এক বৃদ্ধ মা। জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের কুলিন্দা গ্রামের জাহানারা আক্তারের(৭০)স্বামী প্রায় ২০ বছর পূরবে ২ মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যু বরণ করেন।স্বামীর মৃত্যুর পরও ভালই চলছিল সংসার।একমাত্র ছেলে ইবনে সালাম বিবাহ করার কয়েক বছর পর থেকেই গর্ভধারিণী মা’কে ভরণপোষণতো দূরের কথা মাঝে মধ্যে মা’কে মারধর ও করে। মা’কে ভরণপোষণ এমনকি মারধর করায় বাড়িতে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে সালিশ বৈঠবে বসেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ।সালিশ বৈঠকেই ছেলে ইবনে সালাম বোন সাহিদা(৩৫) ও বোনের জামাই আবুল বাশার মোকছেদ(৫০)কে মারধর করে। এ ঘটনায় মা জাহানারা বাদী হয়ে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে চলতি মাসের ১১ তারিখে ধামরাই থানায় একটি দায়ের করেন।পবে পুলিশ ইবনে সালামকে গ্রেফতার করে আদালতে প্রেরণও করেন। ছেলে ইবনে সালাম এ মামলায় আদালত থেকে জামিনে আসার পরই আবার মা’কে মারধরসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।মা জাহানারা নিরুপায় হয়ে শনিবার রাতে ধামরাই থানায় ৪জনের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শেয়ার সারা দেশবিষয়: