ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবি, ১৭ জনের মরদেহ উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:15 PM , August 27, 2021 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে ১০ জন। শুক্রবার বিকেলে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতের খলা এলাকার লইসকা বিলে এ ঘটনা ঘটে। এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে হতাহতদের উদ্ধারে এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করেনি ফায়ার সার্ভিস।খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলা প্রশানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে। শেয়ার ব্রাহ্মণবাড়িয়াবিষয়: