পার্বতীপুরে সড়ক দূঘটনায় ছেলে নিহত, বাবা হাসপাতালে মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: 9:21 PM , August 26, 2021 দিনাজপুর পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ লাবিব (১২) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় বাবা মো আবুল হোসেন (৫৫) গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক এশাদনগর মোড়ে এ দূঘটনা ঘটে। ঘাতক ট্রাকা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাবা-ছেলে ভ্যান যোগে তারা এরশাদনগর থেকে বাড়ী ফিরছিল। এসময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সামনে ছিটকে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। শেয়ার সারা দেশবিষয়: