ময়মনসিংহ নগরীর হরিজন পল্লীতে অগ্নিকান্ড সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: 6:40 PM , August 23, 2021 গত রবিবার (২২আগস্ট)দুপুর ১টায় শহরের ১০নং ওয়ার্ডের নওমহল গরুর খোঁয়াড়ের মোড় হরিজন পল্লীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ এই অগ্নিকান্ডে ৭টি হরিজন পরিবারের মালামাল সহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ময়মনসিংহ ফায়ারসার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে দয়াশংকর হরিজন, সরণ হরিজন,বাবু হরিজন,হরিদাস,লিটন,সুরুজও কানাই হরিজন।বাবু হরিজনের ঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। মূহুর্তের মধ্যেই বাবুর ঘরের আগুন পাশের অপর ৬জনের ঘরে ছড়িয়ে পড়ে।নিঃস্ব হয়ে পড়ে ৭টি পরিবারের সদস্যরা।স্হানীয় কাউন্সিলর তাজুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিজনদের দুর্দশায় দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে কাউন্সিলর রোকসানা শিরিনও ঘটনাস্হলে গিয়ে ক্ষতিগ্রস্তদের করুণদশা দেখে মর্মাহত হন।আশেপাশের লোকজনও ছুটে যান হরিজন পল্লীতে। শেয়ার সারা দেশবিষয়: