চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২১ মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে; স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। ওই পাঁচদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।এতে আরও বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। সূত্র : বাসস শেয়ার জাতীয়বিষয়: