মমেক হাসপাতালে একদিনে করোনায় ২৩ জনের প্রাণহানি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:42 AM , August 2, 2021 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।সোমবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।এদিকে হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ করোনা শনাক্ত হয়েছেন। শেয়ার সারা দেশবিষয়: