ধামরাইয়ে নতুন এসিল্যান্ড নুরুল আলম চয়ন এর যোগদান নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:46 PM , July 29, 2021 ঢাকার ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নুরুল আলম চয়ন যোগদান করেছেন।গত সোমবার তিনি ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছেন। ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে নুরুল আলম চয়ন গত ২০শে মে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পান।এর পূর্বে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।সদ্য ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদানকারী নতুন এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন বলেন সোমবার হতে আমার দায়িত্ব বুঝে নিয়ে অফিস শুরু করেছি। সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সহজীকরণ সেবা প্রদান নিশ্চিত করব। শেয়ার অন্যান্যবিষয়:ধামরাইয়ে নতুন এসিল্যান্ড নুরুল আলম চয়ন এর যোগদান