করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু

প্রকাশিত: 5:41 PM , July 15, 2021

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৭ হাজার ২৭৮ জনে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। ফলে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

গত ১১ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২৩০ জনের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৪ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ২১০ জনের এবং শনাক্ত হয়েছিল ১২ হাজার ৩৮৩ জন।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। সে পর্যন্ত এটি ছিল দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়ে দ্বিতীয় মৃত্যুর রেকর্ড হয়। ২৭ জুন ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১১৯ জনের, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৭ জুলাই ২০১ জন, ৮ জুলাই ১৯৯ জন, ০৯ জুলাই ২১২ জন, ১২ জুলাই ২২০ জন এবং ১৩ জুলাই ২০৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর

Loading