বিধিনিষেধ শিথিল করলেও পর্যটনকেন্দ্র-সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:10 PM , July 14, 2021 ঈদুল আজহার কারণে দেশে চলমান বিধিনিষেধ শিথিল করলেও ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।বুধবার (১৪ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন নির্দেশনায় বলা হয়েছে, আজ (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।আরও বলা হয়েছে, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান পরিহার করতে হবে।এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) দেশে চলমান কঠোর বিধি-নিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একইসঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ আরোপের কথা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। শেয়ার জাতীয়বিষয়: