আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , জুলাই ১৩, ২০২১

সাভারের আশুলিয়া থেকে আন্তজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষযটি নিশ্চিত করেন।
আটককৃতরা হলো, গোপালগঞ্জের মাসুদ মৃধা (৩৩), নারায়ণগঞ্জের সোহাগ মোল্লা (২৫), বি-বাড়ীয়ার মাসুদুর রহমান (৩৬) ও গাইবান্ধা জেলার ইউসুফ আলী (৩০)।
র‌্যাব জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আন্তজেলার সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় বাইপাইল এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্রবিহীন ১টি প্রাইভেটকার, চাকু ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য উল্লেখ করে র‌্যাব জানায়, আসামীরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে ডাকাতি করে আসছিলো।

Loading