নগরীতে রোগীদের জন্য ফ্রি সিএনজি অটোরিক্সা সার্ভিস চালু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:55 PM , July 1, 2021 করোনাকালীন সময়ে রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে ফ্রি সিএনজি অটোরিক্সা সার্ভিস চালু করা হয়েছে। চব্বিশ ঘন্টা ২২টি সিএনজি রোগীদের আনা-নেওয়া করবে। মহানগর যুবলীগ নেতা মোঃ ফসিউল আলমের উদ্যোগে এ সার্ভিস চালু করা হয়।আজ বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সিএনজি অটোরিক্সার এ সার্ভিস উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর যুবলীগ নেতা রিটন, নাজমুল, মুন্না, আজাদ, মুয়াজ্জেন, নিয়াজ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইসতিয়াক, রণি, সাকিব, রিশাদ প্রমূখ।অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা দিয়ে সকল যান্ত্রিক গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময়ে রোগীরা সাধারণ হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে আসা যাওয়া করার সময় পরিবহন সংকটে পড়বে। মানবিক এ বিষয় বিবেচনায় এনে মহানগর যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম মানবতার সেবায় এগিয়ে এসেছেন। তাঁর থেকে প্রেরণা নিয়ে অনেকে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসবেন বলে তিনি মত আশা প্রকাশ করেন। শেয়ার চট্টগ্রামবিষয়: