চট্টগ্রামে ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:28 AM , June 18, 2021 নগরীতে ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তামিম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাজিরহাট এলাকার শাহ আলমের ছেলে। আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি অংশে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তামিম হামজারবাগের বাসায় যাচ্ছিল। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হয়।পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেয়ার চট্টগ্রামবিষয়: