বাজারে এলো ‘কোনো একদিন তুমি কাঁদবে’

প্রকাশিত: 9:40 PM , June 12, 2021

সম্প্রতি রিলিজ হয়ে গেলো রবিউল ইসলাম রবি’র কথায় ‘কোনো একদিন তুমি কাঁদবে’ শিরোনামে নতুন গান। এ গানটির সুর ও কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সামজ ভাই এবং সংগীতায়োজন করেছেন এস রুহুল। তরুণ নির্মাতা রাজু আহম্মেদ চমৎকার একটি গল্পে নির্মাণ করেছেন এটির গানচিত্র। এতে অভিনয় করেছেন আলিফ ও নেহা। দেশের স্বনামধন্য মিউজিক কোম্পানি লেজার ভিশন লিঃ ইউটিউব চ্যানেল থেকে এটি মুক্তি দেয়া হয়েছে বলে জানান গাতিকার রবিউল ইসলাম রবি।

তিনি বলেন, প্রেম ভালোবাসায় বাঁধা হয়ে দাড়ায় অর্থ সময় বদলে যায়, ভালোবাসা হারিয়ে যায় তবে প্রেম ও ভালোবাসা কখনও মরে না। স্মৃতির পাতায় বিরজমান হয়ে থাকে। আশা করি গানটি সফলতার মুখ দেখবে। আমার সকল শ্রোতাদের কাছে দোওয়া ও ভালোবাসা চাই, যেন আমি সব সময় ভালো গান লিখতে পারি।

তরুণ নির্মাতা রাজু আহম্মেদ বলেন, রবিউল ইসলাম রবি দারুণ লিখেছেন আর ভিডিও টা আমি অনেক যত্ন করে করেছি। যদি শ্রোতারা গানটি নেন তবেই আমাদের পুরোটিমের স্বার্থকতা। গান প্রসঙ্গে সামজ ভাই বলেন, গানের কথাগুলো ছিলো অসাধারণ আশা করি আমার সকল শ্রোতা হৃদয়ে গানটি জায়গা করে নিবে। সংগীত পরিচালক এস রুহুল বলেন, অনেক জনপ্রিয় গানের গীতিকবি রবিউল ইসলাম রবি। এ গানটির মিউজিক আমি খুব যত্নসহকারে করেছি আশা করি গানটি সবার মনে জায়গা করে নিবে।

Loading