দীর্ঘদিন ধরে ‘দুই শিশুকে বলাৎকার’ করেছিলেন মাদ্রাসা শিক্ষক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:28 PM , May 27, 2021 চট্টগ্রামের পাহাড়তলীতে দুই শিশুকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে তা স্বীকার করেছেন ওই শিক্ষক।ভুক্তভোগী দুই শিশু পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর দারুস সুন্নহ্ আল ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। আটক আজিজুর রহমান আজিজ ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন।জানা গেছে, ইহকালের ও পরকালের ভয় দেখিয়ে নানা কৌশলে দীর্ঘদিন ধরে কোমলমতি দুই শিশুকে বলাৎকার করে আসছিলেন ওই শিক্ষক।অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমানকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। বলাৎকারের ঘটনায় শিক্ষক আজিজুর রহমান আজিজকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে ১৬৪ ধারা জবানবন্দিতে তা স্বীকার করেছে। ## সময় সংবাদ শেয়ার চট্টগ্রামবিষয়: