সৌভাগ্য ছবির পাবলিসিটি নিয়ে আন্না’র আক্ষেপ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ , মে ২০, ২০২১ বিনোদন প্রতিবেদকঃসাবেক চিত্রতারকা নাহিদা আশরাফ আন্না অভিনীত সর্বশেষ ছবি “সৌভাগ্য” এবারের ঈদে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এফআই মানিক পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার আগে এটির পাবলিসিটি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন আন্না। ছবির অন্যতম নায়িকা তথা গুরুত্বপূর্ন নারী চরিত্রে অভিনয় করলেও এই ছবির পোস্টারে তার নাম বা ছবি কোনোটাই ব্যবহার করা হয়নি। এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় আন্না প্রতিদিনের কাগজ এর প্রতিবেদককে বলেন, এটা সত্যিকার অর্থেই একজন শিল্পীর জন্যে কষ্টদায়ক এবং দুঃখজনক। এটা একজন শিল্পীর জন্যে বৈষম্যমূলক আচরণ।আন্না জানান, “সৌভাগ্য” ছবির শুটিং ২০১০ সালে যখন শুরু হয়, তখন তার অভিনীত ২০ টি প্যারালাল নায়িকা ও ৫ টি একক নায়িকা হিসেবে মোট ২৫ টি ছবি মুক্তি পেয়েছে। ওইসব ছবির বেশির ভাগই দর্শকপ্রিয়তা অর্জন করা ব্যবসা সফল ছবি।আন্না বলেন, ওই সময় আমাদের বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য চিত্র পরিচালক এফ আই মানিকের পরিচালনায় ও স্বনামধন্য অভিনেতা–প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ভাই এর প্রযোজনায়“সৌভাগ্য” চলচ্চিত্রে অভিনয় করি।চলচ্চিত্রটির পারিবারিক গল্পের মূল চরিত্রে ডিপজল ভাই, আমি ও কাজী মারুফ ছিলাম।আন্না আরও বলেন, ছবিতে আমাদের মায়ের ভূমিকায় অভিনয় করেন স্বনামধন্য কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা ম্যাডাম। এই ছবিতে আমার নায়ক হিসেবে জনপ্রিয় টিভি তারকা হাসান মাসুদ অভিনয় করেন। সৌভাগ্য ছবিটি এতোদিন পর মুক্তি পাওয়ায় ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি। কিন্তুু মুক্তি প্রাপ্ত এই ছবির পোষ্টারের কোনো অংশে আমার নাম আনোয়ারা ম্যাডামের নাম হাসান মাসুদ ভাই এর নাম এবং আমাদের কোনো ছবি নেই। ছবির পোস্টারটি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। তারপরেও আমাকে বলতেই হবে– এই ছবির পাবলিসিটির ক্ষেত্রে আমাদের শিল্পীসত্বাকে অপমান করা হয়েছে। আর এতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। অবশ্য এটাই আমার অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি। কয়েক বছর আগে আমি অভিনয় জগৎ থেকে সরে এসে পারিবারিক জীবন এবং নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছি।<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />11 শেয়ার বিনোদনবিষয়: