অসাধ্যকে সাধন করলো ঈদের বিশেষ অনুষ্ঠান ” গরীবের দুয়ারে হাতির পা “

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , মে ১৮, ২০২১

বিনোদন ডেস্ক : এবার ঈদে বিভিন্ন টেলিভিশনে নাটক, সিনেমার পাশাপাশি অনেক অনুষ্ঠান প্রচারিত হয়েছে। তবে দর্শকদের আলাদা নজর কেড়েছে এসএ টেলিভিশনের পর্দায় প্রচারিত ঈদের বিশেষ অনুষ্ঠান ” গরীবের দুয়ারে হাতির পা “। হেদায়েত তুর্কীর রচনা পরিকল্পনা ও উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিন্ন ভিন্ন পেশার সফল মানুষরা। জনপ্রিয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গাজীপুরের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য খোদেজা নাসরীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, ওয়ালটনের পরিচালক ইকবাল আনোয়ার ডন, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্র নায়িকা আচল, অভিনেত্রী হুমায়রা হিমু, খলনায়ক ডন হক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিমা রায়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়ান্ডারফুল মোহাম্মদ আশরাফুল, চিত্রনায়ক যায়েদ খান।

অনুষ্ঠানটিতে দেখা যায় ঈদ পরবর্তী সময়ে অতিথিবৃন্দ গরীবের দুয়ারে হাজির হয়ে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। আড্ডার মাঝে অতিথিদের জীবনের অনেক অজানা তথ্য দর্শকেরা জানতে পারছেন।

মজার অনুষ্ঠানটিতে ছয়টি পর্বে দর্শকেরা কৃষক পরিবার, জেলে পরিবার, ট্রাক ড্রাইভার পরিবার, টেইলার্স পরিবার, সবজি বিক্রেতা পরিবার এবং স্কুল শিক্ষকের পরিবার দেখতে পাচ্ছেন।

অনুষ্ঠানে অভিনয় করেছেন শেখ স্বপ্না, ইমরান হাশো, বিটলু শামীম, আর জে আকাশ, শেখ রায়সা, মাহফুজ শাফি এবং শিশু শিল্পী নওশিন।

পরিকল্পনাকারী, রচয়িতা এবং উপস্থাপক হেদায়েত তুর্কী অনুষ্ঠান সম্পর্কে বলেন ঈদের আগের দিন অতিথিদের নিয়ে শুটিং করার একটা ঝুঁকি ছিলো কারন তাঁরা সবাই ব্যস্ত মানুষ। তাছাড়া ভিন্ন ধরনের অনুষ্ঠান হওয়ায় তাদেরকে নিয়ে অভিনয় করানো অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সকল অতিথিদের আন্তরিকতা ও সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠানটির শুটিং শেষ করতে পারায় ইউনিটের সকলের প্রতি কৃতজ্ঞ।

ভিন্ন ভিন্ন পেশার সফল মানুষদের নিয়ে ভবিষ্যতে এধরণের অনুষ্ঠান নির্মিত হলে দর্শকরা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন কয়েকজন দর্শক।

Loading