দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:35 PM , May 13, 2021 রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মে) এক বার্তায় তিনি দেশবাসীকে এই শুভেচ্ছা জানান।এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। সে হিসেবে শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান রাষ্ট্রপতি। শেয়ার জাতীয়বিষয়: