এবারের ঈদ ফ্যাশানে ব্যাস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী শিখা খান এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 9:04 PM , May 7, 2021 এবারের ঈদ ফ্যাশানে ব্যাস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী শিখা খান। করোনা ভাইরাসের কারণে বর্তমান সময়ের বিপর্যয়ে মধ্যে সব কিছু যখন থমকে দাড়ানো তবুও ঈদকে সামনে রেখে চলছে অল্প সল্প আয়োজন। আর ক্রেতাদের নজর কাড়তে ঈদকে সামনে রেখে বিভিন্ন হাউজে চলছে বিভিন্ন রকমের ফ্যাশান। সেই সব ঈদ ফ্যাশান পোশাকে নিজেকে মেলে ধরেছেন মডেল ও অভিনেত্রী শিখা খান।আসন্ন রমজান ঈদে বিভিন্ন ফ্যাশান হাউজের পোশাকে দেখা যাবে এসময়ের মডেল ও অভিনেত্রী শিখা খানকে।এ বিষয়ে শিখা খান বলেন, এবার ঈদে ভিন্ন ধরনের ফ্যাশানে সাজাতে পারবে ক্রেতারা,,নতুনত্বের ছোয়ায় বিভিন্ন পোশাকে নিজেকে উপস্থাপন করতে পারবে সেই সাথে আমারও নিজে ভিন্ন ও নতুন সাজে সাজাতে পেরে ভীষনভাবে ভালো লেগেছে।সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা সবাই এই মহামারীর সময় সচেতন থাকুন ও সবাই সুস্থ থাকুন। শেয়ার বিনোদনবিষয়: