ইরানে শুরু হলো প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:55 PM , May 1, 2021 ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (শনিবার) প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি।প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী ১০ দিন ধরে চলবে। এ সময় আগ্রহীরা ভার্চ্যুয়ালি এই কুরআন প্রদর্শনীতে অংশ নিতে পারবে। এবারের কুরআন প্রদর্শনীতেও কুরআনসহ বিভিন্ন ধর্মীয় বই কেনার সুযোগ রয়েছে।এছাড়া কুরআন প্রদর্শনী উপলক্ষে ১০ দিনে ৩০টি ওয়েবিনার আয়োজন করা হবে। এর মধ্যে ১০টি ওয়েবিয়ার হবে আন্তর্জাতিক। এতে কুরআন চর্চার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।ইরানে সাধারণত প্রতিবছর রমজান মাসে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছর করোনা মহামারির কারণে তা ভার্চ্যুয়ালি ## আয়োজন করা হয়েছে।পার্সটুডে শেয়ার ইসলামী জীবনবিষয়: