হজে গমনেচ্ছুদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের আহ্বান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:18 AM , April 30, 2021 এ বছর পবিত্র হজ পালনে হজ গমনেচ্ছুদের অন্তর্ভুক্ত করবেন বলে একটি অসাধু চক্রের অর্থ গ্রহণ সংক্রান্ত প্রতারণার ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করে মন্ত্রণালয়।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাকনিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিবর্গকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করছে।পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। শেয়ার ইসলামী জীবনবিষয়: